ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’ স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চায় গাজাবাসী ‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু, বহু হতাহত মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান ‘জুলাই আন্দোলন ছিল দেশের যুবসমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রাম’ জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে জামায়াতের উত্থান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে জানা গেল আবহাওয়া পরিস্থিতি, ম্যাচ কি পেছাবে?

প্রাইভেট জেট ব্যবহারে পরিবেশের ক্ষতির অভিযোগে ফিফা সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপ। একাধিক শহরে একই দিনে ম্যাচ থাকায় দ্রুত যাতায়াত করতে ব্যক্তিগত জেট ব্যবহার করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে মেক্সিকো সিটিতে ম্যাচ দেখার পর একই রাতেই তিনি উড়ে যান গুয়াদালাহারায়। পরদিন ছিলেন লস অ্যাঞ্জেলেসে। এরপর একদিনেই সানফ্রান্সিসকো ও ভ্যাঙ্কুভারে দুটি ম্যাচ উপভোগ করেন। পরে মিয়ামিতে ফিফা সামিটে অংশ নিয়ে সিয়াটল ও লস অ্যাঞ্জেলেসেও ম্যাচ দেখতে যান তিনি।

ফিফা বলছে, সভাপতির ব্যস্ত সূচির কারণে প্রয়োজন অনুযায়ী কখনও বাণিজ্যিক, আবার কখনও চার্টার বা ব্যক্তিগত জেট ব্যবহার করা হয়। এসব ভ্রমণের ব্যয় বহন করে সংস্থাটিই।

তবে পরিবেশবাদীদের অভিযোগ, জলবায়ু সংকটের সময়ে বারবার ব্যক্তিগত জেট ব্যবহার কার্বন নিঃসরণ বাড়ায় এবং পরিবেশের জন্য নেতিবাচক বার্তা দেয়। গ্রিনপিস ইউএসএ বলছে, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজনের নেতৃত্বে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে আরও পরিবেশবান্ধব দৃষ্টান্ত প্রত্যাশা করে মানুষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’

প্রাইভেট জেট ব্যবহারে পরিবেশের ক্ষতির অভিযোগে ফিফা সভাপতি

আপডেট সময় ০৫:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬