ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’ স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চায় গাজাবাসী ‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু, বহু হতাহত মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান ‘জুলাই আন্দোলন ছিল দেশের যুবসমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রাম’ জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে জামায়াতের উত্থান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে জানা গেল আবহাওয়া পরিস্থিতি, ম্যাচ কি পেছাবে?

ফাইনালের আগে দুঃসংবাদ পেলেন মেসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ফাইনালের আগে ব্যক্তিগত দুই বড় অর্জনের লড়াইয়ে পিছিয়ে পড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে উঠেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এখন তার দখলে।

সেমিফাইনাল পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে ছিলেন মেসি। বিশ্বকাপে তার মোট গোল ছিল ২১টি। তবে ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করে চলতি আসরে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ, আর বিশ্বকাপে মোট গোল হয়েছে ২২টি। এতে মেসিকে ছাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন ফরাসি অধিনায়ক।

তবে সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। স্পেনের বিপক্ষে ফাইনালে অন্তত দুটি গোল করতে পারলে এমবাপ্পের ২২ গোলের রেকর্ড স্পর্শ করবেন মেসি। একই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইটিও আবার জমে উঠতে পারে।

তাই এবারের বিশ্বকাপ ফাইনাল শুধু শিরোপা জয়ের লড়াই নয়, মেসি ও এমবাপ্পের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াই হিসেবেও ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’

ফাইনালের আগে দুঃসংবাদ পেলেন মেসি

আপডেট সময় ০৫:১৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬