ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’ স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চায় গাজাবাসী ‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু, বহু হতাহত মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান ‘জুলাই আন্দোলন ছিল দেশের যুবসমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রাম’ জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে জামায়াতের উত্থান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি

আর্জেন্টিনায় বিশ্বকাপ জিতলে দেশজুড়ে ছুটি ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা যদি টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে, তাহলে দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করতে পারে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সরকার। ফাইনালের আগে এমন সম্ভাবনার খবর প্রকাশ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন

প্রতিবেদন অনুযায়ী, ছুটি ঘোষণার সিদ্ধান্ত পুরোপুরি ফাইনালের ফলাফলের ওপর নির্ভর করছে। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পরের মতো এবারও দেশবাসীকে উল্লাসে শামিল হওয়ার সুযোগ দিতে চায় সরকার।

এ লক্ষ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ট্রফিজয়ী দলের দেশে ফেরা, নিরাপত্তা এবং সম্ভাব্য বিজয় উদযাপন নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। সরকারের চিফ অব স্টাফ দিয়েগো সান্তিই জানিয়েছেন, যেকোনো বড় জনসমাগম সামাল দিতে সরকার প্রস্তুত। তবে উদযাপনের ধরন কী হবে, সেই সিদ্ধান্ত নেবেন খেলোয়াড় ও কোচিং স্টাফই।

সবকিছু ঠিক থাকলে, আর্জেন্টিনা শিরোপা জিতলে বুয়েনস আইরেসের রাস্তায় ২০২২ সালের মতোই লাখো মানুষের বিজয়োৎসব দেখা যেতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

আর্জেন্টিনায় বিশ্বকাপ জিতলে দেশজুড়ে ছুটি ঘোষণা

আপডেট সময় ০৫:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬