চলতি ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ঘিরে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। আকাশে এফ-১৬ যুদ্ধবিমান টহল দিচ্ছে, স্টেডিয়ামের ছাদে মোতায়েন স্নাইপার, আর হাজার হাজার এফবিআই এজেন্ট মাঠ ও আশপাশে দায়িত্বে রয়েছেন।

ফাইনালকে ‘লেভেল–১’ বিশেষ অনুষ্ঠান ঘোষণা করে নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চলে অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে; ইতোমধ্যে একটি ছোট বিমানকে বাধা দিয়েছে এফ-১৬।

হোয়াইট হাউস দর্শকদের ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছাতে বলেছে। নিরাপত্তা ব্যয় হিসেবে ৬২ কোটি ৫০ লাখ ডলারের ফেডারেল অনুদান অনুমোদিত হয়েছে। ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা; ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে ট্রফি তুলে দেবেন।