ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস? 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এবার রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে সাফল্যের গল্প লেখা এবং পরবর্তীতে তুরস্কের ক্লাব ফেনারবাচে খেলা ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেছে তুর্কি সংবাদমাধ্যমগুলো। তুর্কি পত্রিকাহাবেরলারসহ একাধিক গণমাধ্যমের প্রকাশিত সংবাদ অনুযায়ী, ৫৩ বছর বয়সি এই সাবেক তারকা ফুটবলার প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই তিনি কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

প্রচারিত তথ্য মতে, ব্রাজিলে শেখ জিহাদ হামাদার সঙ্গে সরাসরি দেখা করার আগে রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ বজায় রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তাদের সেই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে রবার্তো কার্লোস কালিমা পাঠ করে স্বেচ্ছায় মুসলিম হওয়ার ঘোষণা দেন।  তবে এ বিষয়ে রবার্তো কার্লোসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সরাসরি বা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে খবরটি এখনো দাবির পর্যায়ভুক্ত এবং খেলোয়াড় নিজে এর সত্যতা নিশ্চিত না করা পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। 

উল্লেখ্য, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তিনি ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের বিবরণ প্রকাশ করেন।  আলি শাহিন তার এক্স হ্যান্ডেলে জানান, ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময় সাও পাওলো শহরের বাসিন্দা শেখ জিহাদ হামাদার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি উল্লেখ করেন, বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় শেখ হামাদা অন্যতম। 

তুর্কি এমপি আরও জানান, শেখ হামাদা তাকে নিশ্চিত করেছেন যে রবার্তো কার্লোস তার সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগে ছিলেন। এরপর প্রায় চার সপ্তাহ আগে তিনি শেখের কাছে এসে শাহাদাহ্‌ পাঠের মাধ্যমে ইসলাম ধর্মকে নিজের পথ হিসেবে বেছে নেন। এমপি আলি শাহিন রবার্তো কার্লোস ও তার পরিবারের জন্য শান্তি, স্বাস্থ্য ও বরকতময় জীবনের শুভকামনা জানান। এদিকে, কার্লোসের ইসলাম গ্রহণের এই গুঞ্জনের মধ্যেই মরোক্কান বংশোদ্ভূত সুহাইলা এল তাহিরির সঙ্গে সাবেক এই ফুটবলারের বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

স্প্যানিশ নাগরিকত্ব থাকা মরোক্কান বংশোদ্ভূত সুহাইলা পেশায় একজন ফিফালাইসেন্সপ্রাপ্ত খেলোয়াড় এজেন্ট। তিনি খেলোয়াড়দের পেশাগত ক্যারিয়ার পরিচালনা ও ফুটবল সংশ্লিষ্ট নানা প্রকল্প বাস্তবায়নের কাজ করেন। চলতি বছরের ১৭ আগস্ট তাদের বিয়ের বেশ কিছু নতুন ছবি ছড়িয়ে পড়লেও এটি কোনো সাম্প্রতিক ঘটনা নয়। চলতি বছরের জানুয়ারিতেই তাদের বিয়ের বিষয়টি প্রথম সামনে আসে এবং পরবর্তীতে ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ছোট আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। পেশাগত পরিচয় থেকে শুরু হওয়া তাদের এই সম্পর্ক পরবর্তীতে ব্যক্তিগত সম্পর্কে গড়ায় এবং ব্রাজিল ও ইউরোপজুড়ে ফুটবলারদের ক্যারিয়ার ও ব্যবসা পরিচালনার কাজ দুজন একসঙ্গেই চালিয়ে যাচ্ছেন।

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে গণ্য করা হয় রবার্তো কার্লোসকে। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে ফুটবল ক্যারিয়ারের সোনালী সময় কাটানোর পাশাপাশি ফেনারবাচের হয়ে তুরস্কেও খেলেছেন তিনি। ফুটবলপ্রেমীদের মনে তার নাম আজও অম্লান।  তার ধর্মান্তরিত হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো জোর আলোচনা চলছে। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে রবার্তো কার্লোসের পক্ষ থেকে আসা আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষাই শেষ কথা। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ভারত সফরের জন্য হাতে সময় খুবই কম: বীণা সিক্রি

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস? 

আপডেট সময় ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬