ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নির্বাচনের আগে অনেকেই টুপি পরেন, মসজিদে যান, সংসদে গিয়ে ইসলামবিরোধী আইন: আলী হাসান উসামা আমাকে দমানো বা ভেঙে ফেলা এত সহজ নয়: বাঁধন ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ-বিদেশে আ.লীগের ‘জঙ্গি’ আচরণের দায় সুশীলদের: সাবেক উপদেষ্টা ফারুকী ৮ কেজির এক কালো পোয়া মাছ বিক্রি হলো ৪০ হাজার টাকায় কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নিষেধাজ্ঞা আরোপের জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী

বিয়ে করলেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কালোর্স। বৈশ্বিক গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে এখন এ সংবাদ আর নানা ছবি। যদিও রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের এই বিশ্বসেরা ডিফেন্ডারের ইসলাম গ্রহণের খবরটি প্রথম জোরালোভাবে সামনে আনে তুরস্কের গণমাধ্যম। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলী শাহিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম কমিউনিটির প্রতিনিধিদের সাথে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেন। 

সেখানে তিনি জানান, সাও পাওলোর বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার সাথে তার বৈঠক হয়েছে। এমপি আলী শাহিনের দাবি অনুযায়ী, শেখ জিহাদ হামাদা তাকে বলেছেন যে রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সাথে যোগাযোগ রাখছিলেন এবং ঘটনার প্রায় চার সপ্তাহ আগে তিনি সাক্ষাতের সময় শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই দাবির পরই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই জুটির বিয়ের ছবি ১৭ আগস্টে সামনে আসলেও মূলত গত ২৫ জুলাই পারিবারিক ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। মরক্কো বা উত্তর আফ্রিকার মুসলিম সংস্কৃতির সাথে সম্পৃক্ততার এই বিষয়টিও কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

যদিও ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস কিংবা তার কোনো অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম বা মুখপাত্রের পক্ষ থেকে এখন পর্যন্ত ইসলাম গ্রহণের খবরের পক্ষে কোনো রকম নিশ্চিতকরণ বা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। গোল ডট কম এবং ডেইলি সাবাহর মতো আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমগুলো জানিয়েছে যে, পুরো বিষয়টি মূলত তুর্কি এমপি ও স্থানীয় ব্রাজিলীয় ইসলামিক স্কলারের দাবির ওপর ভিত্তি করে ছড়াচ্ছে। যেহেতু স্বয়ং খেলোয়াড় নিজে এখনো এ বিষয়ে মুখ খোলেননি, তাই এটিকে শতভাগ নিশ্চিত বা পরীক্ষিত সত্য হিসেবে বলার সময় এখনো আসেনি।

সাফল্যে পূর্ণ রবার্তো কার্লোসের ফুটবল ক্যারিয়ার। ব্রাজিল জার্সিতে জিতেছেন ২০০২ বিশ্বকাপ, আগের আসরে রানার্সআপ। রিয়াল মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ উৎসব করেছেন। গতিময় ফ্রি কিক বাকি ব্রাজিল তারকাদের চেয়ে আলাদা করে রেখেছে কার্লোসকে। সেই তারকার ইসলাম গ্রহণের খবর অনুরাগীদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে। তবে যতক্ষণ না পর্যন্ত রবার্তো কার্লোস নিজে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন, ততক্ষণ এটি মূলত বিভিন্ন সূত্র ও নেতার দাবির ওপর নির্ভর করেই সীমাবদ্ধ থাকছে। সূত্র– গোল ডট কম

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি

বিয়ে করলেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস

আপডেট সময় ১০:৫৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬