ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহু ‘নেশাগ্রস্ত জুয়াড়ির মতো’ আচরণ করছেন: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, অ্যাম্বুলেন্সের ধাক্কায় ঝরল প্রাণ ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র উপদেষ্টা শুধু পদ নয়, বাংলাদেশের রাষ্ট্রপতির হাতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ বাউফলের কৃতি সন্তান বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদ এমপির অভিনন্দন রোহিঙ্গারা পরিবেশ ধ্বং’স, মা/দ/ক চোরাচালানসহ নানা অপ’ক’র্মে জড়িত: সেনাপ্রধান এটি চালু হলেই শুরু হয় বিশ্বযুদ্ধ, আবার সচল সেই খনি

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু।

তিনি জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ। এর আগে ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হন তিনি।

গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে স্বজনেরা তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন।

তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। আইন পেশার পাশাপাশি ধ্রুপদি সংগীতের চর্চার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

তার জানাজা ও দাফনের স্থান ও সময় বুধবার দুপুরের পর চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জে আর ওয়াদুদ টিপু।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহু ‘নেশাগ্রস্ত জুয়াড়ির মতো’ আচরণ করছেন: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আপডেট সময় ১০:৪৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬