ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্র হিসেবে অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে ইসরায়েল: রুশ জেনারেল যুক্তরাষ্ট্রকে সহায়তা মানেই যুদ্ধে অংশ নেয়া: উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি আট মাসে ইমরান খানের সঙ্গে স্ত্রীর প্রথম দেখা, কথা হলো ৩৫ মিনিট দ্য প্রিন্টের প্রতিবেদন: ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত ‘ইমাম-উলামা’দের চাপে কনসার্টের অনুমতি বাতিল বর্তমান সরকারের আমলের মতো স্বাধীন গণমাধ্যম চর্চা আর কখনও ছিল না: তথ্যমন্ত্রী খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার্থী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাগারে মেয়ে ও আইনজীবী পিংক বাস নিয়ে ট্রলকারীরা ‘নিম্নশ্রেণীর’: নিলয়

চালুর পরদিনই যাত্রী নেই ‘পিংক বাসে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রুটে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন—বিআরটিসি। তবে উদ্বোধনের পরদিনই দেখা গেল ভিন্ন চিত্র। অধিকাংশ আসন ফাঁকা রেখেই চলতে দেখা গেছে নারী যাত্রীদের জন্য চালু করা বিশেষ এই বাস।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টার পর রাজধানীর শ্যামলী বাস পয়েন্ট দিয়ে মিরপুর-১০ থেকে মতিঝিলগামী একটি মহিলা বাস যেতে দেখা যায়। বাইরে থেকে বাসটির দোতলার প্রায় সব আসনই ফাঁকা ছিল। নিচতলায় ছিলেন মাত্র ৪ থেকে ৫ জন নারী যাত্রী। এমনকি কয়েকটি স্টপেজ পেরিয়ে সংসদ ভবন পর্যন্ত বাসটিতে নতুন কোনো যাত্রী উঠতে বা নামতে দেখা যায়নি।

অন্যদিকে, একই সময়ে সাধারণ গণপরিবহনে ছিল নারী যাত্রীদের উল্লেখযোগ্য উপস্থিতি। অনেক নারীকে ভিড়ের মধ্যে বাসের গেটে ঝুলে চলাচল করতেও দেখা গেছে।

ফার্মগেটে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও কোনো মহিলা বাসের দেখা পাননি যাত্রী আসমা আক্তার। তিনি বলেন, অফিসে সময়মতো পৌঁছানোর জন্য নির্দিষ্ট মহিলা বাসের অপেক্ষায় থাকার সুযোগ নেই। যে বাস আগে পাবেন, সেটিতেই উঠবেন।

আরেক যাত্রী সোনালী খাতুন বলেন, উদ্যোগটি ভালো। তবে বাসের সংখ্যা কম হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করা কঠিন। তাই মহিলা বাসের সংখ্যা বাড়ানো উচিত।

মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে এই সেবার উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ঢাকার ৯টি রুটে ১০টি বাস চলাচল করছে। এসব বাসের চালক ও কন্ডাক্টর নারী।

ঢাকায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১১৪টি স্টপেজে চলবে বাসগুলো। পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও আরও চারটি বাস দিয়ে সেবা চালু করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র হিসেবে অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে ইসরায়েল: রুশ জেনারেল

চালুর পরদিনই যাত্রী নেই ‘পিংক বাসে’

আপডেট সময় ০১:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬