ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প বিশ্বকাপে বাঁশি বাজাতে না পারলেও সুপার কাপে বড় দায়িত্ব পেলেন সোমালি রেফারি ইতিহাসে প্রথম ফিফা বিশ্বকাপে খেলবে রেকর্ড ১৩টি মুসলিম দেশ যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস কিছুক্ষণ পর শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান রাতভর অভিযানে কটিয়াদীতে কৃষক লীগ-ছাত্রলীগসহ ৪ নেতা আটক আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার ঐতিহাসিক সিরিজ জয়ের রাতেই হাসপাতালে মিরাজ

হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে হাজারীবাগ থানাধীন বেড়ীবাঁধ রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে সিকদার পেট্রোল পাম্পের সামনে বেড়ীবাঁধ এলাকায় প্রায় ১০০ থেকে ১৫০ জন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী অন্তবর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লালবাগ থানা আওয়ামী লীগের কর্মী মো. নুর ইসলাম (৫৬), চকবাজার থানা যুবলীগের কর্মী সৈয়দ বাদশা মিয়া (৫৫), হাজারীবাগ থানা ছাত্রলীগের কর্মী মো. জাহিদ হাসান হৃদয় (১৯), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের কর্মী সাব্বির হোসেন (১৯), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের কর্মী মো. বিল্লাল হোসেন (১৯), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের কর্মী মো. মিলন মৃধা (২৩), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের কর্মী মো. আমির হোসেন (১৯), কামরাঙ্গীরচর থানা যুবলীগের কর্মী মানিক দাস (৩০), কামরাঙ্গীরচর থানা যুবলীগের কর্মী শ্রাবণ আহমেদ ইভান (১৯), হাজারীবাগ থানা যুবলীগের কর্মী মো. মুসফিকুর রহিম (২৬) এবং নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের কর্মী মো. ফরহাদ হোসেন মাতুব্বর (২৮)।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া ঝটিকা মিছিলে জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু

হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫