ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত, জয়ের দিনই বাবাকে হারালেন শ্রীলঙ্কার দুনিথ ভেল্লালেগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে তারা। তবে দলের জয়ের দিনে অলরাউন্ডার দুনিথ ভেল্লালেগের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ম্যাচ শেষে দুনিথ ভেল্লালেগ পেয়েছেন বাবার মৃত্যুর সংবাদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভেল্লালেগের বাবা সুরঙ্গা ভেল্লালেগে। বিষয়টি নিশ্চিত করেছে নিউজওয়্যার, লঙ্কানসারাসহ দেশটির বিভিন্ন গণমাধ্যম।

২২ বছর বয়সী অলরাউন্ডার দুনিথ ভেল্লালেগ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এশিয়া কাপ খেলতে। এদিন আফগানিস্তানের বিপক্ষে লঙ্কান একাদশেও ছিলেন তিনি। দল জিতলেও তার জন্য দিনটি তিক্ত অভিজ্ঞতায় ভরা ছিল।

ম্যাচের শেষ ওভারের প্রথম ৫ বলে ৫টি ছয় হাঁকান আফগানিস্তানের মোহাম্মদ নবি। ম্যাচ শেষে ভেল্লালেগই জানতে পারেন বাবার মৃত্যুর খবর। তার বাবার মৃত্যুতে শ্রীলঙ্কা ক্রিকেট পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত, জয়ের দিনই বাবাকে হারালেন শ্রীলঙ্কার দুনিথ ভেল্লালেগ

আপডেট সময় ১১:২৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫