ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

লাহোরে পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার মেয়েদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

লাহোরে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিকদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল সফরকারীরা।

শুক্রবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৬ ওভারে ৩ উইকেটে ২৯২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের ৪১তম ওভারের পর বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ হয়ে যায় এবং নির্ধারিত সময়ে খেলা শেষ করতে ইনিংস ছোট করে ৪৬ ওভারে আনা হয়। ডিএল মেথডে পাকিস্তানের সামনে ৪৬ ওভারে ৩১৩ রানের লক্ষ্য নির্ধারিত হয়।

দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিং জুটিতে তাজমিন ব্রিটস ও অধিনায়ক লরা উলভারডট ২৬০ রানের রেকর্ড গড়া পার্টনারশিপ করেন। ৪৩.১ ওভারে জুটি ভাঙার আগে ব্রিটস ১৪১ বলে ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন, যেখানে ছিল ২০টি চার ও ৪টি ছক্কা। আর উলভারডট ১২৯ বলে করেন ১০০ রান।

জবাবে পাকিস্তানের হয়ে সিদরা আমিন ১১০ বলে ১২২ রানের ইনিংস খেলেন। নাতালিয়া পারভাইজ করেন ৬০ বলে ৭৩ রান এবং ওপেনার উমাইমা শোহাইল ৩৮ বলে ৪৩ রান করেন। তবে ৪৪.৪ ওভারে ২৮৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লাক ৪৫ রানে ৩ উইকেট নেন। ২৫ রানের জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে সফরকারীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

লাহোরে পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার মেয়েদের

আপডেট সময় ১২:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫