ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশাসনের একটি অংশ ষড়যন্ত্র করছে: যুবদল নেতা নয়ন নভেম্বরের দ্বিতীয়ার্ধে তারেক রহমানের ভারত সফর নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা: ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ মিডিয়াকে ‘সন্ত্রাস’ বললেন বিএনপি নেতা ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয়ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’ অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তের প্রতিবেদন প্রকাশ সাগরকন্যা কুয়াকাটায় দেখা মিলছে ঝিনুকের ‘সাদা গালিচা’, মুগ্ধ পর্যটকরা

বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের অধিকার আদায়ে সবসময় পাশে ছিলেন বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, শিক্ষকদের শতভাগ বেতন ও এমপিওভুক্তি সুবিধা বেগম খালেদা জিয়াই নিশ্চিত করেছিলেন।

আমানউল্লাহ আমান আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বেতন সুবিধা দিয়ে কাজ শুরু করেছিলেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়া তা শতভাগে উন্নীত করেন।

আজ শনিবার জেলার কেরানীগঞ্জ উপজেলার আটি ভাওয়াল স্কুল এন্ড কলেজ মাঠে ঢাকা-২ আসনের শিক্ষার মান উন্নয়নে ‘মতবিনিময় সভা এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের বেতন বৃদ্ধির পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মৃতিচারণ করে আমানউল্লাহ আমান বলেন, ‘শহীদ মিনারে শিক্ষকদের আমরণ অনশনে তাদের অবস্থা যখন মরণাপন্ন, তখন বেগম খালেদা জিয়া ওমরাহ পালন শেষে দেশে ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি শহীদ মিনারে যান এবং ক্ষমতায় গেলে তাদের শতভাগ বেতন দেওয়া হবে বলে আশ্বাস দেন। পরবর্তীতে তিনি তাঁর কথা রেখেছিলেন। ’

শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়ে তিনি বলেন, শিক্ষকদের উচিত প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান মনে করে পাঠদান করা।

বিএনপির এই জ্যেষ্ঠ্য নেতা বলেন, কোনো কোনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিজের সন্তানকে অন্য স্কুলে ভর্তি করে পরীক্ষা দেওয়ান, যা নিজের স্কুলের শিক্ষার ওপর অনাস্থার শামিল।

শিক্ষকদের এসব বিষয়ে সচেতন থেকে শিক্ষার পরিবেশ ও মান বজায় রাখার প্রতি গুরত্বারোপ করেন তিনি।

তিনি জানান, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ধারাবাহিকভাবে এই পুরষ্কার দেওয়া হচ্ছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের মাদকের হাত থেকে রক্ষা করা, পরিবেশ সুরক্ষায় প্রিয়জনদের জন্মদিনে গাছ লাগানো এবং সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশাসনের একটি অংশ ষড়যন্ত্র করছে: যুবদল নেতা নয়ন

বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান

আপডেট সময় ০৯:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬