ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশাসনের একটি অংশ ষড়যন্ত্র করছে: যুবদল নেতা নয়ন নভেম্বরের দ্বিতীয়ার্ধে তারেক রহমানের ভারত সফর নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা: ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ মিডিয়াকে ‘সন্ত্রাস’ বললেন বিএনপি নেতা ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয়ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের পর বাংলাদেশের তরুণ সমাজের যে চাকরির অধিকার পাওয়ার কথা ছিল, তা কেড়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ।

শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

সিবগাতুল্লাহ সিবগাহ বলেন, ‘জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের তরুণ সমাজ চাকরির যে অধিকার পাওয়ার কথা ছিল, তারেক রহমানের সরকার আমাদের চাকরি কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছে। আমরা দেখলাম, নতুন করে কোনো চাকরি-বাকরি তো তারা তৈরি করতে পারেই নাই; বরং বিভিন্নভাবে ভাইভার মাধ্যমে বাংলাদেশের সাধারণ এবং মেধাবীদের বাদ দেওয়ার পরিকল্পনা করছে।’

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েমAmardesh_Sadik_Kayem
তিনি আরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা আবারও সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। অতীতের ফ্যাসিবাদী সরকার এসব করে টিকে থাকতে পারেনি।’

এদিন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালন করা হয়। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হয়। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

চাকরির বদলে ১ কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি দিয়েছে সরকার: জামায়াত আমিরAmardesh_Shofiqur_Rahman
চাকরির বদলে ১ কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি দিয়েছে সরকার: জামায়াত আমির

পরে গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় পথসভা শেষে লংমার্চ রংপুরে পৌঁছায়। সেখান থেকে রংপুর জেলা স্কুল মাঠে জনসভা হয়।

লংমার্চ কর্মসূচিতে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন, চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এসব দাবি আদায়ে দেশের মানুষের ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আপডেট সময় ১০:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬