ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশাসনের একটি অংশ ষড়যন্ত্র করছে: যুবদল নেতা নয়ন নভেম্বরের দ্বিতীয়ার্ধে তারেক রহমানের ভারত সফর নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা: ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ মিডিয়াকে ‘সন্ত্রাস’ বললেন বিএনপি নেতা ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয়ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’ অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক

মিডিয়াকে ‘সন্ত্রাস’ বললেন বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে একটি মতবিনিময় সভায় বক্তব্য রাখার সময় মিডিয়াকে ‘সন্ত্রাস’ আখ্যা দিয়েছেন চর রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান।

আজ শনিবার দুপুরে রৌমারী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত রৌমারী ও চররাজিবপুরের সার ডিলার ও সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

বক্তব্যে তিনি বলেন, ‘ছোটখাটো নেগেটিভ নিউজ এমনভাবে ভাইরাল করা হচ্ছে, যার যন্ত্রণায় সরকার বিব্রত হচ্ছে এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা যারা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করতে চাই, মিডিয়া সন্ত্রাস করে তাদেরও নানাভাবে হেনস্থা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের পাঁচ মাস না যেতেই যে অবস্থা দাঁড় করানো হচ্ছে… রাজিবপুরে সার লুটের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সার লুট হয়নি সারাদিন বিতরণ হয়েছে, সেই পজিটিভ নিউজটি নেই। আমরা কেন সবকিছুতেই নেতিবাচক মনোভাব পোষণ করি?’

এ সময় সারের কোনো সংকট নেই জানিয়ে প্রশাসনকে বিষয়টি মাইকিং করে প্রচারের পরামর্শ দেন বিএনপির এই নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের

মিডিয়াকে ‘সন্ত্রাস’ বললেন বিএনপি নেতা

আপডেট সময় ১০:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬