ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তিতুমীর বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা

‘আমাদের লাল বাস’ লাইভ ট্র্যাকিং অ্যাপ চালু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী সংযোজন হিসেবে চালু হলো ‘আমাদের লাল বাস’ লাইভ ট্র্যাকিং অ্যাপ। আজ চতুর্থ ধাপে অ্যাপটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এর আগে প্রথম ধাপে বাস কমিটির সদস্যরা অ্যাপটির প্রাথমিক ট্রায়াল পরিচালনা করেন।
দ্বিতীয় ধাপে সীমিত সংখ্যক শিক্ষার্থী ট্রায়ালে অংশ নেন।
তৃতীয় ধাপে বাস চালকদের জন্য দুইদিনব্যাপী প্রশিক্ষণ ও সরাসরি ট্রায়াল পরিচালনা করা হয়, যাতে তারা অ্যাপ ব্যবহারে দক্ষ হয়ে ওঠেন।
আজ চতুর্থ ধাপে অ্যাপটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এসময় সরাসরি শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এসএম ফরহাদ, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ জাকারিয়া প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, ওয়েবসাইট থেকে খুব সহজেই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে। ব্যবহারকালে কোনো কমপ্লিকেশন দেখা দিলে তাদেরকে জানানোর অনুরোধ করেন।
সার্বিক প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে গুছিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। এখনো কিছু টেকনিক্যাল ইস্যু সমাধানের কাজ চলছে। উদাহরণস্বরূপ, বাসে স্থায়ীভাবে ট্র্যাকার বসালে সমাধান হচ্ছে না কারণ ট্রিপ চলাকালীন সময় ছাড়া শিক্ষার্থীদের জন্য বাসের অবস্থান জানা প্রয়োজন হয় না। এ কারণেই উবারের মতো ড্রাইভার-অ্যাপ মডেলে সিস্টেমটি তৈরি করা হয়েছে।
তবে কিছু চালকের কাছে স্মার্টফোন না থাকায় সংশ্লিষ্ট বাসগুলোকে অ্যাপের আওতায় আনতে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা চলছে।
ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন,
আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি সকল সমস্যা সমাধান করে শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য এবং ইউজার ফ্রেন্ডলি সার্ভিস নিশ্চিত করতে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

‘আমাদের লাল বাস’ লাইভ ট্র্যাকিং অ্যাপ চালু

আপডেট সময় ১০:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫