ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

আন্দোলন স্থগিত, ক্লাসে ফিরছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা; নভেম্বর থেকে বাড়ছে বাড়িভাতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

টানা আট দিন কর্মবিরতির পর অবশেষে আজ বুধবার (২২ অক্টোবর) থেকে ক্লাসে ফিরছেন সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া ভাতা আংশিক বৃদ্ধির বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষক নেতারা।

জাতীয়করণ প্রত্যাশী এমপিও শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী মঙ্গলবার দুপুরে শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন,
“আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো। আমরা আগামীকাল থেকেই শ্রেণিকক্ষে ফিরে যাব।”

তিনি আরও বলেন, “আন্দোলনের কারণে ক্লাসে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার অতিরিক্ত ক্লাস নেবেন শিক্ষকরা। আমাদের মন ও প্রাণ ক্লাসের মধ্যেই ঝুঁকে থাকে। যৌক্তিক আন্দোলনের কারণে কয়েকদিন পাঠদান ব্যাহত হয়েছে, তাই সেই ক্ষতি আমরা নিজেরা পুষিয়ে নেব।”

এর আগে গত ১২ অক্টোবর থেকে শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় উন্নীত করার দাবিতে টানা কর্মসূচি চালিয়ে আসছিলেন।

এদিকে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ দুই ধাপে বাড়িভাড়া ১৫ শতাংশ বৃদ্ধিতে সম্মতি দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোস. শরিফুন্নেসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,
আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ থেকে আরও ৭.৫ শতাংশ বাড়িয়ে মোট ১৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

আন্দোলন স্থগিত, ক্লাসে ফিরছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা; নভেম্বর থেকে বাড়ছে বাড়িভাতা

আপডেট সময় ০৮:৩২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫