ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তীব্র ঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ জাজিরায় চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা সুরুজ মাদবর ও ছেলে কারাগারে অবসরের ভাবনা নয়, এখনও বর্তমানেই মেসি; ২০৩০ বিশ্বকাপ নিয়ে দিলেন নতুন বার্তা ‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিন’— স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে বিতর্ক রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প শক্তিশালী মুসলিম দেশগুলো জোট গড়তে চায় ইরান বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট

বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না: সালাহউদ্দিন আহমদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তবে সেই চেষ্টা কখনোই সফল হবে না।

আজ রোববার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো একদিনের ঘটনা নয়; এটি ১৬ বছরের ধারাবাহিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ফসল। এই অভ্যুত্থানে বিএনপি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অবিরাম সংগ্রাম, ত্যাগ ও রক্তদানের ভূমিকা রয়েছে। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কখনো সফল হবে না।”

তিনি জানান, জুলাই অভ্যুত্থানে ৪২২ জন বিএনপি নেতাকর্মী আত্মত্যাগ করেছেন। তাদের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, “রাজনীতিতে মতভেদ থাকতে পারে, কিন্তু সেটা যেন সম্মানজনক হয়। তরুণ প্রজন্মের কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা চাই তারা তা থেকে শিক্ষা নিক ও অভিজ্ঞতা অর্জন করুক।”

বিএনপির এই নেতা আরও বলেন, “২৪-এর জুলাই অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে একটি ‘লিডিং ফোর্স’। এটি জাতিকে এগিয়ে নেওয়ার শক্তি। এর মধ্যে কোনো কলঙ্ক বা দাগ যেন না লাগে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি বলেন, “আমার বক্তব্য বিকৃত করা হয়নি, তবে কিছু অংশ কাটছাঁট করে উপস্থাপন করা হয়েছে। আমি স্পষ্ট করে বলেছি— কোনো জুলাই যোদ্ধা বা সংগঠন ওই বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না।”

তিনি আরও জানান, “বিষয়টি এখন তদন্তাধীন। সরকার তদন্ত টিম গঠন করেছে। তদন্তের ফলাফলের আগে কোনো মন্তব্য করা ঠিক নয়। তবে কিছু গোষ্ঠী হয়তো দেশের অস্থিতিশীলতা তৈরির জন্য এসব ঘটনার পেছনে থাকতে পারে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই অভ্যুত্থানের শক্তিকে ধারণ করে নতুন প্রজন্মের নেতৃত্ব দেশের ভবিষ্যৎ নির্মাণ করবে— এটাই আমাদের বিশ্বাস।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তীব্র ঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ

বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০৮:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫