ঝুঁকিপূর্ণ সলিমুল্লাহ মুসলিম হলের সংস্কারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রহসনমূলক কালক্ষেপণের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদ।
রবিবার (১৯ অক্টোবর) হল থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম। ডাকসু ও হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দও এতে অংশ নেন।
পরে হল প্রভোস্টকে সঙ্গে নিয়ে ডাকসুর নেতৃবৃন্দ কোষাধ্যক্ষের কার্যালয়ে জরুরি ভিত্তিতে হল সংস্কারের দাবি জানান।
হল সংসদের পক্ষ থেকে জানানো হয়, অনতিবিলম্বে সংস্কারকাজ শুরু না হলে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন আরও তীব্র করা হবে।
হল সংস্কারে কালক্ষেপণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সলিমুল্লাহ মুসলিম হল সংসদ

