গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “জুলাইয়ের চেতনার ধান্দাবাজি ও চাঁদাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে।”

রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নুর লেখেন,

“এক বছরে জুলাইয়ের চেতনার নামে ভাগ-বাঁটোয়ারা আর ধান্দাবাজি-চাঁদাবাজি দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে। জানি না, এ থেকে সহজ উত্তরণের কোনো পথ আছে কি না? আফসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না।”

তিনি আরও বলেন,

“আমি চাই, এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা গণতদন্ত কমিশন হোক। এদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।”

নুরুল হক নুরের এই বক্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে তার পোস্টে মন্তব্য করে রাজনৈতিক বাস্তবতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন।