ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

ব্রাহ্মণবাড়িয়া-৫: মনোনয়ন বঞ্চিত বিএনপির সাত নেতা এক মঞ্চে, রিভিউয়ের দাবিতে শক্তি প্রদর্শন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় খসড়া মনোনয়ন তালিকায় বঞ্চিত হয়ে সাত প্রার্থী একত্রিত হয়ে শক্তিশালী রাজনৈতিক উপস্থিতি জানান দিয়েছেন।

বুধবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে মাঠকে জনসমুদ্রে পরিণত করেন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল করিম।

সমাবেশে বক্তব্য রাখেন—
বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মোহাম্মদ জসীম, মো. সায়েদুল হক সাঈদ, সালাহ্ উদ্দিন ভূইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষক দলের সহ–সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ–সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

বক্তারা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। তারা অভিযোগ করেন, খসড়া তালিকায় যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি অতীতে নবীনগরে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় কখনো সক্রিয় ছিলেন না এবং সরকারবিরোধী আন্দোলনেও তার উপস্থিতি ছিল না। ফলে তিনি জনবিচ্ছিন্ন বলে মন্তব্য করেন।

সাত নেতা ঐক্যবদ্ধভাবে খসড়া মনোনয়ন রিভিউয়ের দাবি জানিয়ে বলেন, “নবীনগরের জনমতের ভিত্তিতে যোগ্য প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দিতে হবে।” তারা আশা প্রকাশ করেন যে চূড়ান্ত মনোনয়ন ঘোষণায় পরিবর্তন আসবে এবং যাকে মনোনয়ন দেওয়া হবে, সকলেই তার পক্ষে কাজ করবেন।

উল্লেখ্য, মনোনয়ন বঞ্চিত এ সাত নেতা গত ১২ নভেম্বর বিএনপির মহাসচিবের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পুনর্বিবেচনার আবেদন জমা দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া-৫: মনোনয়ন বঞ্চিত বিএনপির সাত নেতা এক মঞ্চে, রিভিউয়ের দাবিতে শক্তি প্রদর্শন

আপডেট সময় ১০:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫