ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা মোহাম্মদপুরে লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি সিসি ক্যামেরা…. ছাগল বাঁচাতে নেমে প্রাণ গেল ৪ জনের, টাঙ্গাইলে মর্মান্তিক ঘটনা একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক নেত্রকোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু: দেড় মাস পর স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদারের আত্মসমর্পণ মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে: রাশেদ খাঁন

২১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন: দেশজুড়ে ব্যাপক কর্মসূচি ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

আগামী ২১ নভেম্বর (শুক্রবার) যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশব্যাপী সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিনটিকে কেন্দ্র করে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিন বাহিনী প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।

ফজরের নামাজ শেষে দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি, স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদসমূহে জাতির কল্যাণ, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া প্রধান উপদেষ্টা ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। তিনি মোট ১০১ জনকে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন।

দিবসের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে ২১ নভেম্বর বিকেল ৪টায় সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জমকালো সংবর্ধনার আয়োজন থাকবে। এতে বিচারপতি, রাষ্ট্রদূত, সাবেক সামরিক প্রধান, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ঢাকা ছাড়াও বরিশাল, কক্সবাজার, বগুড়া, চট্টগ্রাম, যশোর, রংপুরসহ দেশের বিভিন্ন সেনা গ্যারিসন, নৌ জাহাজ ও বিমান ঘাঁটিতেও দিনটি ঘিরে নানা কর্মসূচি পালিত হবে। এছাড়া রাজধানী ঢাসহ খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর জাহাজসমূহ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

দিবসটির তাৎপর্য তুলে ধরে ২০ নভেম্বর বাংলাদেশ টেলিভিশন ‘বিশেষ অনির্বাণ’ এবং ২১ নভেম্বর বাংলাদেশ বেতার ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা

২১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন: দেশজুড়ে ব্যাপক কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৮:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫