ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’ নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী স্পেনের এক ড্রয়ে উড়ে গেল ১২ কোটি টাকার বাজি মাঠে নামার আগেই আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি

শরিকদের জন্য ৮৫ আসন ছেড়ে দিলো জামায়াতে ইসলামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের ঐক্যের মাধ্যমে ২১৫টি আসনে নির্বাচন করবে জামায়াতে ইসলামী। বাকি ৮৫ আসনে অন্য দলের নেতারা নির্বাচন করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার এ সিদ্ধান্ত জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। ৪৭টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে বাকিগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির মধ্যে বণ্টন করা হয়েছিল। তবে ইসলামী আন্দোলন এই জোটে না আসায় তাদের আসনগুলো বাকিদের মধ্যে বণ্টন করা হয়েছে।

এর মধ্যে এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি, খেলাফত মজলিসের ১২টি আসন নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তাদের আরো কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে। বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের পর জোটের পক্ষ থেকে চূড়ান্ত তথ্য জানানো হবে বলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী আন্দোলন জোটে না আসায় জামায়াতের আসন সংখ্যা বাড়লেও জোটগত শক্তির ভারসাম্য বজায় রাখতে শরিকদেরও উল্লেখযোগ্য আসন ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক 

শরিকদের জন্য ৮৫ আসন ছেড়ে দিলো জামায়াতে ইসলামী

আপডেট সময় ০১:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬