ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

গণঅভ্যুত্থানে গুলির নির্দেশদাতা মাজিস্ট্রেটদের তালিকা প্রকাশ জুলাই ঐক্যের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৮৯৮ বার পড়া হয়েছে

এবার পতিত আওয়ামী লীগ সরকারের সময় ছাত্র-জনতার উপর চালানো গুলির নির্দেশদাতা হিসেবে ৫১ জন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নাম প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’। আজ মঙ্গলবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন সংগঠনটি।

এদিকে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, গত বছর ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে চলা ছাত্র-জনতার আন্দোলনে যেসব নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাসরি দায়িত্ব পালন করে গুলি চালানোসহ দমন-পীড়নের ভূমিকা রেখেছেন তাদের তালিকা তৈরি করেছি জুলাই ঐক্য।

সংগঠনটি দাবি করেছে, গত বছরের আন্দোলনের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সরাসরি নির্দেশে নিরীহ ও সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে বর্বর দমন নীতি প্রয়োগ করা হয়। অনেককে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়, অনেকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনেও মামলা করা হয়। এসব কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী ম্যাজিস্ট্রেটদের তালিকা জনসম্মুখে আনা হয়েছে মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে।

প্রসঙ্গত, গত ১০ মে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন স্থগিত করা হয়। এর আগে, ৬ মে ৩৫টি সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে গঠিত হয় ‘জুলাই ঐক্য’। বর্তমানে এই জোটে যুক্ত হয়েছে ৮০টির বেশি সংগঠন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

গণঅভ্যুত্থানে গুলির নির্দেশদাতা মাজিস্ট্রেটদের তালিকা প্রকাশ জুলাই ঐক্যের

আপডেট সময় ০১:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫