ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় দলে ফিরছেন সাকিব, খেলবেন ২০২৭ বিশ্বকাপেও! মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদিকে দাওয়াত দেওয়া হয়নি: উপদেষ্টা রিজওয়ানা হাসান পুরো রমজান মাস মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল জাতিকে বিভ্রান্ত করলে ছাড় নয়: ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক রহমানের সঙ্গে বসতে চান জয়: ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার একইসাথে সংসদ ও রাজপথে থাকবে ১১ দলীয় জোট: হামিদুর রহমান আযাদ সেই রিকশাচালকের কবর জিয়ারত করলেন জামায়াত আমির, নিলেন পরিবারের দায়িত্ব পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন নবনির্বাচিত এমপি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, হাসপাতালে আহত ১৩৭

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৪৬২ বার পড়া হয়েছে

দক্ষিণ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শুক্রবার (২০ জুন) ভোরে রেড অ্যালার্ট সাইরেন বাজার কয়েক মিনিটের মধ্যেই আঘাত হানে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের জরুরি উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামলার পরবর্তী একটি ছবি প্রকাশ করে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি খোলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও সেখান থেকে নির্গত কালো ধোঁয়ার ঘন কুন্ডলি চারপাশকে ঢেকে রেখেছে। পাশে থাকা বেশ কিছু বহুতল ভবনের মধ্যে একটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। যদিও এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানিয়েছে সংস্থাটি।

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) ইরান তিন দফায় দক্ষিণ ইসরায়েলের শহর বিয়ের শেভা ও আশপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার মূল লক্ষ্য ছিল তিনটি সামরিক স্থাপনা। তবে একটি বেসামরিক হাসপাতালেও সরাসরি আঘাত হানার ঘটনায় আহত হন অন্তত ১৩৭ জন

এই ধারাবাহিক হামলা ইরান-ইসরায়েল চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক প্রচেষ্টা চালালেও, দুই দেশের পাল্টাপাল্টি হামলা যুদ্ধের দিকেই এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় দলে ফিরছেন সাকিব, খেলবেন ২০২৭ বিশ্বকাপেও!

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, হাসপাতালে আহত ১৩৭

আপডেট সময় ১০:৫৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫