ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা: সেই পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত, গ্রাহকের কাছে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন আধুনিক নগরায়ণে বদলে যাচ্ছে পবিত্র মক্কা এবার হরমুজ প্রণালি থেকে পিছু হটেছে মার্কিন যুদ্ধজাহাজ মেসির বিদায়, রোমেরোকে আর্জেন্টিনার নতুন অধিনায়ক ঘোষণা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সরকার: চিফ হুইপ সরকারের উদ্যোগে কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু জেলা হাসপাতালে ১০টি ও মেডিকেল কলেজে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী ধ্বংসস্তূপের মাঝেও স্বপ্ন, যা আছে তা দিয়েই রোবট বানাচ্ছে গাজার তরুণরা ভারত ফারাক্কা আটকালে আমরা তিস্তা আটকাব: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে মির্জা ফখরুল, মাঠে উচ্ছ্বাসে ভরা গ্যালারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার খেলার শুরু আগেই তিনি মাঠে পৌঁছেন এবং প্রথম ইনিংস চলাকালেই স্টেডিয়াম ত্যাগ করেন।

এদিন মাঠে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, যিনি নিজ ছেলেকে সঙ্গে নিয়ে গ্যালারিতে খেলা উপভোগ করেন।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগে দর্শক উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও, বাস্তবতা তার উল্টো চিত্রই তুলে ধরেছে। সিরিজের প্রথম ম্যাচে দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে। দীর্ঘদিন পর ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় মাঠে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিশেষ করে স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারি, আবু সাইদ স্ট্যান্ড ও ক্লাব হাউজ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে দর্শকদের সমাগমে। সারাদিনের গরম আবহাওয়া উপেক্ষা করে খেলা উপভোগে কোনো কমতি রাখেননি ক্রিকেটপ্রেমীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা: সেই পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত, গ্রাহকের কাছে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে মির্জা ফখরুল, মাঠে উচ্ছ্বাসে ভরা গ্যালারি

আপডেট সময় ০৯:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫