ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২ সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, তোপের মুখে পুলিশি পাহারায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

পিআর পদ্ধতিতে সংসদে সব দলের সুষম অংশগ্রহণ নিশ্চিত হবে: ফয়জুল করীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা চাই দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। এতে করে সংসদে সব দলের সুষম অংশগ্রহণ নিশ্চিত হবে, একক দলের আধিপত্য থাকবে না। এর ফলে নতুন করে কোনো স্বৈরাচার জন্মের সুযোগ সৃষ্টি হবে না। জনগণকে নিজেদের দাবি আদায়ের জন্য বারবার রাজপথে নামতে হবে না।

গতকাল শনিবার (১৯ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলনের রাজিবপুর উপজেলা শাখা আয়োজিত উপজেলা শিশু পার্ক মাঠে গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ সমাবেশ হয়।

ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগ যেভাবে পেশি শক্তি ব্যবহার করতো, ঠিক একইভাবে বিএনপি বেশি শক্তি ব্যবহার করছে। মানুষ বিএনপিকে ভোট দেবে না। তাই ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, আগে সংস্কার পরে নির্বাচন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও রাহাজানির মতো অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৪ সালের জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল তা বৈষম্য দূর করার উদ্দেশ্যে, কিন্তু বাস্তবচিত্র হলো সেই বৈষম্য এখন আরও বৃদ্ধি পেয়েছে। যে দাবির জন্য মানুষ জীবন দিয়েছে, সেই দাবি আজও অধরা।

সমাবেশ শেষে তিনি কুড়িগ্রাম-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলটির রৌমারী উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমানের নাম ঘোষণা করেন। গণসমাবেশে ইসলামী আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ নুর বখত মিয়া, রাজিবপুর উপজেলার সভাপতি মোহাম্মদ ইমাম হোসাইন, রৌমারী উপজেলার সাবেক সভাপতি আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

পিআর পদ্ধতিতে সংসদে সব দলের সুষম অংশগ্রহণ নিশ্চিত হবে: ফয়জুল করীম

আপডেট সময় ১১:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫