ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২ সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, তোপের মুখে পুলিশি পাহারায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

চাঁদাবাজদের জায়গা মন্তব্যে বান্দরবানকে ‘অবমাননা’: সারজিসকে ক্ষমা চাওয়ার আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৬৩৮ বার পড়া হয়েছে

এবার বান্দরবানকে ‘শান্তির জায়গা’ বলে মন্তব্য করায় পার্বত্য জনগণের মর্যাদায় আঘাত এসেছে বলে অভিযোগ তুলে এনসিপি নেতা সারজিস আলমকে অবিলম্বে ক্ষমা চাইতে বলেছেন বান্দরবানের ছাত্র নেতারা। তা না হলে সারজিস আলম ও এনসিপিকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করার আহ্বান দেন তারা।

আজ রোববার (২০ জুলাই) দুপুরে বান্দরবান প্রেসক্লাবে ছাত্র সমাজের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বান্দরবানের ছাত্র নেতারা।

নেতারা জানায়, গত ৩ জুলাই পঞ্চগড়ের জুলাই পদযাত্রা চলাকালে এনসিপি নেতা সারজিস একটি বক্তব্যে বান্দরবানকে শাস্তি স্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা হিসেবে উল্লেখ করেন। এ মন্তব্য চরম নিন্দনীয়, অবমাননাকর। একজন নেতার মুখে এ ধরনের কটূক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি গোটা পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ।

নেতারা আরো বলেন, বান্দরবান কোনো বিচ্ছিন্ন ভৌগোলিক অঞ্চল নয় এটি জাতিগত, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ভাবে সমৃদ্ধ এক জনপদ। এখানকার মানুষ শান্তিপ্রিয়, আত্মমর্যাদাসম্পন্ন ও অধিকার সচেতন। এ জেলার মর্যাদাকে অপরাধীদের শাস্তির স্থান হিসেবে উল্লেখ করা মানে পার্বত্য অঞ্চলের মানুষকে অপমান করা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

চাঁদাবাজদের জায়গা মন্তব্যে বান্দরবানকে ‘অবমাননা’: সারজিসকে ক্ষমা চাওয়ার আহ্বান

আপডেট সময় ০৩:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫