ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

‘তৌহিদী জনতা’র আপত্তির মুখে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল আয়োজন ভণ্ডুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

তৌহিদী জনতার আপত্তির মুখে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ প্রদর্শনের আয়োজন ভণ্ডুল হয়ে গেছে। রবিবার রাতে একদল মুসল্লি ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষার দাবি জানিয়ে এ আয়োজনের বিরোধিতা করেন। পরে পুলিশ, জেলা প্রশাসন, আয়োজক ও প্রতিবাদকারীদের মধ্যে আলোচনার পর ঈদগাহ মাঠে খেলা প্রদর্শন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, ফ্যাশন রিটেইল ব্র্যান্ডসেইলরবিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো যশোর টাউন হল মাঠে বড় পর্দায় দেখানোর আয়োজন করে আসছিল। তবে সেখানে বৃক্ষমেলা চলমান থাকায় ফাইনাল ম্যাচটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য বড় পর্দাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল।

কিন্তু রবিবার রাত ৯টার দিকেতৌহিদী জনতাপরিচয়ে একদল মুসল্লি ঈদগাহ মাঠে জড়ো হয়ে আয়োজনটির বিরোধিতা করেন। তাদের দাবি, ঈদগাহ মাঠ ধর্মীয় ইবাদতের জন্য নির্ধারিত একটি পবিত্র স্থান। সেখানে বিনোদনমূলক কোনো আয়োজন করা সমীচীন নয়। একপর্যায়ে তারা মানববন্ধনেরও প্রস্তুতি নেন। পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বিবেচনায় ঈদগাহ মাঠে ফাইনাল ম্যাচ প্রদর্শনের আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আয়োজকরা মাঠ থেকে বড় পর্দাসহ অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেন।

মুসল্লিরা বলেন, ‘ঈদগাহ মাঠ মুসল্লিদের ইবাদতের স্থান। এখানে বিশ্বকাপ ফুটবলের মতো বিনোদনমূলক আয়োজন হওয়া উচিত নয়। মাঠের পবিত্রতা রক্ষার দাবিতেই আমরা প্রতিবাদ জানিয়েছি। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় তাদের ধন্যবাদ জানাই।তারা  বলেন, ঈদগাহ মাঠের ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা সবার দায়িত্ব। তাই এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার পাশাপাশি ধর্মীয় স্থানের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আয়োজক, জেলা প্রশাসন ও প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনা করে ঈদগাহ মাঠে খেলা প্রদর্শনের আয়োজন বন্ধ করা হয়েছে। খেলাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

‘তৌহিদী জনতা’র আপত্তির মুখে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল আয়োজন ভণ্ডুল

আপডেট সময় ১২:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬