ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

দুই দিন পর মিলল নিখোঁজ বিএনপি নেতার মরদেহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধার হলো বিএনপি নেতা ও ফল ব্যবসায়ী মো. মাসুদের মরদেহ। দীর্ঘ দুই দিনের তল্লাশির পর সোমবার সকালে হ্রদের গর্জনতলী এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

মো. মাসুদ পেশায় ফল ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি কাপ্তাই ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে পরিবার, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, গত শনিবার বিলাইছড়ি থেকে নৌপথে কাপ্তাই জেটিঘাটে ফেরার সময় তিনি নিখোঁজ হন। পরে তার ব্যবহৃত ব্যক্তিগত বোটটি চালকবিহীন অবস্থায় কাপ্তাই হ্রদে ভাসতে দেখা যায়। এরপর থেকেই নৌবাহিনী, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দীর্ঘ অনুসন্ধানের পর মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে একটি অধ্যায়ের সমাপ্তি হলেও, কীভাবে এই মৃত্যু ঘটল—সেই প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

দুই দিন পর মিলল নিখোঁজ বিএনপি নেতার মরদেহ

আপডেট সময় ০৩:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬