এবার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমন সরদার পেশায় একজন ভ্যানচালক। আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক সুমন সর্দার রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন। সেখানে একসঙ্গে খাওয়া-ধাওয়া করেন।
খেলা দেখে বাড়িতে ফিরতে দেরি হলে স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার ঝগড়া হয়। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে সোমবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে ভেড়ামারা থানার ওসি জায়েদুর রহমান জানান, সুমন আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তিনি কি কারণে আত্মহত্যা করেছেন সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

