ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন!

৪৮ ঘণ্টার টানা বৃষ্টিতে ফের জলাবদ্ধতার শঙ্কায় ঢাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২১:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

টানা বর্ষণের দুর্ভোগ কাটতে না কাটতেই রাজধানীবাসীর জন্য এসেছে নতুন সতর্কবার্তা। আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ঢাকাসহ কয়েকটি এলাকায় আবারও সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, অতিবৃষ্টির কারণে রাজধানীর নিচু এলাকাসহ বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। একই সঙ্গে নগরজীবন, সড়ক যোগাযোগ ও স্বাভাবিক যান চলাচলেও বিঘ্ন ঘটতে পারে।

উল্লেখ্য, গত সপ্তাহের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, যানজট ও জনদুর্ভোগের পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছিল। নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসের পর নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন

৪৮ ঘণ্টার টানা বৃষ্টিতে ফের জলাবদ্ধতার শঙ্কায় ঢাকা

আপডেট সময় ০৪:২১:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬