ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বিশ্বকাপ জিতে ৬০০ কোটির বেশি পাচ্ছে স্পেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বিশ্বকাপের সোনালি ট্রফির সঙ্গে এবার বিশাল অঙ্কের অর্থ পুরস্কারও ঘরে তুলছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পাশাপাশি ৫ কোটি মার্কিন ডলারের প্রাইজমানি নিশ্চিত করেছে স্প্যানিশরা।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১৬ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে এবারের বিশ্বকাপের জন্য রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার প্রাইজ ফান্ড ঘোষণা করেছিল ফিফা, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

ফাইনালে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা পাচ্ছে ৩ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৪০৬ কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ডের প্রাইজমানি ২ কোটি ৯০ লাখ ডলার, আর চতুর্থ হওয়া ফ্রান্স পাচ্ছে ২ কোটি ৭০ লাখ ডলার

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রত্যেকটি দল পাবে ১ কোটি ৯০ লাখ ডলার করে। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য রাখা হয়েছে ১ কোটি ৫০ লাখ ডলার, আর রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ১ কোটি ১০ লাখ ডলার করে।

এ ছাড়া ৪৮টি অংশগ্রহণকারী দলের প্রত্যেকের জন্যই ন্যূনতম ১ কোটি ৫ লাখ ডলার নিশ্চিত করেছে ফিফা। এর মধ্যে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলো পাচ্ছে ৯০ লাখ ডলার, পাশাপাশি প্রস্তুতি ব্যয় হিসেবে দেওয়া হচ্ছে আরও ১৫ লাখ ডলার

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

বিশ্বকাপ জিতে ৬০০ কোটির বেশি পাচ্ছে স্পেন

আপডেট সময় ১১:২১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬