ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

গাভি–পারেদেস উত্তেজনা, মেসি–ইয়ামালের আলিঙ্গন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনাল শেষে একই মাঠে দেখা গেল দুই ভিন্ন দৃশ্য। একদিকে গাভি ও লিয়ান্দ্রো পারেদেসের উত্তপ্ত বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি, অন্যদিকে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের সৌহার্দ্যপূর্ণ আলিঙ্গন।

স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর পর হতাশায় ছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন তিনি। এরপর স্প্যানিশ মিডফিল্ডার গাভির সঙ্গেও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গাভিকে মাটিতে ফেলে দেন পারেদেস। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার আগে গাভিও পারেদেসকে উসকানিমূলক কিছু বলেছিলেন। তবে ঠিক কী বলা হয়েছিল, তা এখনো জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দলের কোচ ও খেলোয়াড়রা এগিয়ে আসেন। পরে এই আচরণের জন্য পারেদেসকে লাল কার্ড দেখান ম্যাচ কর্মকর্তা।

তবে উত্তেজনার এই ঘটনার মাঝেই ফুটবলপ্রেমীদের মন জয় করেছে আরেকটি মুহূর্ত। ম্যাচ শেষে হতাশ হয়ে একা বসে থাকা লিওনেল মেসির কাছে ছুটে যান স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তিনি মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং কিছুক্ষণ কথা বলেন।

পরে মেসি জানান, ইয়ামাল তাকে কাঁদতে নিষেধ করেছিলেন এবং সাহস জুগিয়েছিলেন। আর্জেন্টাইন অধিনায়কের ভাষায়, “ও খুবই দয়ালু এবং নরম মনের একজন ছেলে।”

উল্লেখ্য, মাঠে এটাই ছিল মেসি ও ইয়ামালের প্রথম সাক্ষাৎ। তবে ২০০৭ সালে বার্সেলোনার একটি দাতব্য ফটোশুটে পাঁচ মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়ে গোসল করিয়েছিলেন তরুণ মেসি। প্রায় দুই দশক পর বিশ্বকাপের মঞ্চে সেই দুই প্রজন্মের ফুটবলারের আবেগঘন পুনর্মিলনই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

গাভি–পারেদেস উত্তেজনা, মেসি–ইয়ামালের আলিঙ্গন

আপডেট সময় ১১:২৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬