বিশ্বকাপ ফাইনালে স্পেনের শিরোপা জয়ের আনন্দের মাঝেই আলোচনার জন্ম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রফি তুলে দেওয়ার পর উদযাপনের মঞ্চ ছাড়তে না চাওয়ায় তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি।
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি গ্রহণের জন্য মঞ্চে ওঠেন স্পেনের অধিনায়ক রদ্রি। তার হাতে ট্রফি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চে দাঁড়িয়ে থাকেন ট্রাম্প। এমনকি খেলোয়াড়দের উদযাপনের মাঝেও তিনি ক্যামেরার সামনে থেকে নিজের পরিচিত নাচ করতে থাকেন। এতে উদযাপনের কেন্দ্রবিন্দুতে স্পেনের ফুটবলারদের রাখতেই বারবার ট্রাম্পকে সরে যেতে অনুরোধ করেন ইনফান্তিনো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফিফা সভাপতি তাকে সরানোর চেষ্টা করলেও ট্রাম্প কিছুক্ষণ মঞ্চেই অবস্থান করেন।
এর আগেও গত বছর চেলসির ক্লাব বিশ্বকাপ জয়ের সময় একই ধরনের আচরণ করেছিলেন ট্রাম্প।
এদিকে মাঠের লড়াইয়ে শুরু থেকে আধিপত্য ধরে রেখে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন।
তবে ম্যাচের চেয়ে ট্রফি উদযাপনের সেই মুহূর্তই এখন বেশি আলোচনায়। ট্রাম্পের মঞ্চে থেকে যাওয়া এবং ইনফান্তিনোর তাকে সরানোর চেষ্টা—এই দৃশ্যই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

