ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল সাদা পোশাক পরে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ ‘আমার স্বামীর “বিবাহ” নিয়ে কুৎসা রটাচ্ছে, বিরত না থাকলে আইনি ব্যবস্থা নিব’: প্রথম স্ত্রী এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি দেশে ফিরলেন না মেসি-ডি পলসহ ৭ ফুটবলার ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের ২০৩০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত, তবুও বাছাইপর্ব খেলতে হবে আর্জেন্টিনাকে সিসি টিভি লাগান ড্রাইভার, নেপথ্যে ১০ লাখ চাঁদা দাবি: ভাইরাল সেই ভিডিও নিয়ে জামায়াত এমপির বিবৃতি

আবার গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

আবারও আইনের জালে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিম। পল্লবী থানার একটি মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে সাহেদ করিমকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, পল্লবী থানার একটি সিআর মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পল্লবী থানা পুলিশের অনুরোধে এই অভিযান পরিচালনা করা হয়।

আলোচিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে অতীতেও একাধিক মামলায় বিচারিক কার্যক্রম হয়েছে। ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের মামলায় আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন।

এর আগে, ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা থেকে গ্রেপ্তার হওয়ার পর সাহেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, প্রতারণাসহ ৩৬টিরও বেশি মামলা দায়ের করা হয়। পরে আরও বিভিন্ন মামলাসহ তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা হয়। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত আসামি।

সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এছাড়া ২০১০ সালে চেক জালিয়াতির একটি মামলায়ও তাকে ছয় মাসের কারাদণ্ড ও ৫৩ লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত।

সর্বশেষ গ্রেপ্তারের পর সাহেদকে পল্লবী থানার মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

আবার গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ

আপডেট সময় ০২:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬