ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

আওয়ামী সরকার যে টাকা পাচার করেছে তা দিয়ে ১০০-এর বেশি পদ্মা সেতু তৈরি সম্ভব: মঈন খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৮৫ বার পড়া হয়েছে

গত ১৫ বছর বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকায় ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। গত ১৫ বছর লুটপাট করে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। বাংলাদেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের এই টাকা বিদেশে পাচার হয়েছে। পদ্মা ব্রিজ তৈরি করতে শেখ হাসিনার সরকার বেশিরভাগ টাকার লুটপাট করে নিজেরা ভাগ করে নিয়েছেন।’

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘গত ১৫ বছরের ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ব্যাংক বীমা লুটপাট বর্তমান সংকট এবং উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভা আয়োজন করে জাতীয়তাবাদী ব্যাংক বিমা পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা।

মঈন খান বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন – রাজনীতি মানুষের জীবনে কোনো আবেদন রাখবে না, যদি না সেই রাজনীতি মানুষের জীবনধারার ভাগ্য উন্নয়নে অবদান রাখতে না পারে। এদেশের দরিদ্র মানুষের যদি ভাগ্যের উন্নয়ন না হয়, তাদের অর্থনৈতিক উন্নয়ন না হয়, তারা যদি একটি সুন্দর জীবন নিয়ে গড়ে উঠতে না পারে তাহলে এই রাজনীতি মূল্যহীন।’

তিনি বলেন, ‘এদেশের কোটি কোটি মানুষের আজ জাতি ধর্ম নিয়ে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। তারা এমনভাবে জীবনযাপন করবে যাতে তাদের পেটের ক্ষুধা নিয়ে চিন্তা করা লাগবে না।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার বিগত ১৫ বছরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়েছেন। তবে একটি অপবাদ দিতে পারেননি যে শহিদ প্রেসিডেন্ট দুর্নীতিবাজ এবং অসৎ মানুষ ছিলেন। আমাদের সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে এটা যদি করতে না পারি তাহলে আমরা কখনোই বাংলাদেশকে উন্নতি করতে পারব না।’

মঈন খান বলেন, ‘আমরা যত সংস্কার করি না কেন, যতক্ষণ আমরা সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে পারব না, কোনো লাভ হবে না। তাই সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমরা যদি দেশের গরীব মানুষের জন্য কাজ করি তাদের উন্নয়নের জন্য কাজ করি, তাহলেই আমাদের দেশের উন্নয়ন হবে, দেশের অর্থনীতির উন্নতি হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

আওয়ামী সরকার যে টাকা পাচার করেছে তা দিয়ে ১০০-এর বেশি পদ্মা সেতু তৈরি সম্ভব: মঈন খান

আপডেট সময় ০৩:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫