ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মন্ত্রিসভায় রদবদল আসছে আজ কিমের সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা ভারতে ককরোচ নেতাদেরকে ‘দেশদ্রোহী’ ও ‘পাকিস্তানি’ আখ্যা দিয়ে হামলা যুক্তরাষ্ট্রে নতুন করে ছড়াচ্ছে করোনাভাইরাস ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় বড় বাধা চীন-রাশিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলের ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর আজ চুরির শাস্তি হিসেবে পড়তে হবে ২০০ রাকাত নফল নামাজ

কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪০০ বার পড়া হয়েছে

মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলমান কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) স্বাগতিক মালদ্বীপকে ২-১ সেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে জায়গা করে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।

বিচ হ্যান্ডবলের নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচে ১০ মিনিট করে দুই সেট খেলা হয় এবং সেটের ফলাফলের ওপর জয়-পরাজয় নির্ধারণ হয়। মালদ্বীপের বিপক্ষে প্রথম সেটে ২০-১৪ গোলে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে ২০-১৬ গোলে জিতে সমতায় ফেরে দলটি। এরপর টাইব্রেকারে ৭-৬ পয়েন্টে জিতে ২-১ সেটে জয় নিশ্চিত করে সেমিফাইনাল টিকিট পায় খোকন মোল্লারা।

এর আগে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ সেটে ও ভারতকে ২-১ সেটে হারিয়েছিল বাংলাদেশ। তবে গতকাল রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ সেটে হেরেছিল দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

কমনওয়েলথ হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং হ্যান্ডবল মালদ্বীপের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মালদ্বীপ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ অংশ নিচ্ছে। প্রস্তুতি ও অনুশীলনের ফলেই দলটি এ সাফল্য পাচ্ছে বলে জানিয়েছেন দলের সদস্যরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভায় রদবদল আসছে আজ

কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ১১:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫