ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: এনসিপি প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, গ্রেপ্তার যুবক ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: আরাগচি ‘আসসালামু আলাইকুম’: আরবি বলে ভক্তদের চমকে দিলেন রোনালদো জুনিয়র ‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল আমদানি কমায় ১২ কেজি সিলিন্ডারের দাম ছাড়াল ২ হাজার টাকা

শক্তিশালী একাদশ নিয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৬১ বার পড়া হয়েছে

এবার আফগানিস্তানের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে কোনরকম জয়টা নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ দল। ওই জয় ছোট্ট হলেও এশিয়া কাপের বড় মঞ্চ সুপার ফোরে উঠে গেছেন লিটন দাসরা। তবে আফগানদের বিপক্ষে একাদশ গড়ায় ‘ভুল’ পথেই হেঁটেছিল বাংলাদেশ। একাদশে আনা একাধিক পরিবর্তনের মধ্যে ওপেনিংয়ে পারভেজ ইমনের জায়গায় ঢুকেছিলেন সাইফ হাসান। তাকে পঞ্চম বোলার হিসেবেও বিবেচনা করা হয়েছিল। তানজিম সাকিবের জায়গায় খেলানো হয়েছিল নাসুম আহমেদকে। যেটা দারুণ কার্যকর হয়েছিল।

এছাড়া স্পিন অলরাউন্ডার শেখ মাহেদীকে বেঞ্চ করে নুরুল হাসান সোহানকে রাখা হয়েছিল একাদশে। ব্যাটার বাড়িয়ে পার্টটাইম দুই বোলারকে চার ওভার হাত ঘোরানোর দায়িত্ব দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। যা বিপাকেই ফেলেছিল দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে আজ দুবাই স্টেডিয়ামে ওই ভুল নিশ্চয় করতে চাইবে না বাংলাদেশ দল। শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে পাঁচজন বাঁ-হাতি ব্যাটার থাকায় ডানহাতি অফ স্পিনার শেখ মাহেদী একাদশে ঢুকতে পারেন। সেক্ষেত্রে সোহানকে আবার বেঞ্চে বসতে হতে পারে।

দুবাইয়ের উইকেটে স্পিন দারুণ কার্যকর হচ্ছে। বাংলাদেশ তাই তিন নিয়মিত স্পিনার শেখ মাহেদী, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনকে নিয়ে খেলতে পারে। পেস আক্রমণে থাকতে পারেন মুস্তাফিজ ও তাসকিন। ওপেনিংয়ে সাইফ হাসানকে রেখে দেওয়া হতে পারে। যাতে দলের দরকারে এক দুই-ওভার হাত ঘুরাতে পারেন তিনি। শ্রীলঙ্কার একাদশে এক পরিবর্তন অবধারিত। বাবা মারা যাওয়ায় দেশে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে পেসার মহেশ থিকসানাকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, মহেশ থিকসানা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা

শক্তিশালী একাদশ নিয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কার

আপডেট সময় ০১:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫