ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ: সীমিত কর্মসূচিতে বিএনপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও দলীয়ভাবে দোয়া-মিলাদ ও অর্থদান ছাড়া অন্য কোনো কর্মসূচির আয়োজন করা হয়নি। দলীয় সূত্র জানায়, তারেক রহমানের নির্দেশনাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। পরিবার ও ঘনিষ্ঠজনদের কাছে তাঁর ডাক নাম ‘পিনো’। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে রাজনৈতিক জীবনে আনুষ্ঠানিক পদক্ষেপ নিলেও তার আগেই তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে মায়ের পাশাপাশি সারাদেশে প্রচারণা চালান তিনি। ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। পরবর্তী সময়ে ২০০৯ সালে অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলন এবং ২০১৬ সালের ষষ্ঠ সম্মেলনে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি হওয়ার পর থেকে যুক্তরাজ্যে অবস্থান করে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্র জানিয়েছে, আগামী মাসে ওমরাহ পালন শেষে তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ: সীমিত কর্মসূচিতে বিএনপি

আপডেট সময় ০৭:৫৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫