ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
এ্যানির নির্বাচনী উঠান বৈঠকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান

শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ৮.৬৫ কোটি টাকার অবৈধ সম্পদ মামলায় দুদকের অনুমোদন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

শেখ রেহানার স্বামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুযায়ী, তার অবৈধ সম্পদের পরিমাণ ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। মামলাটি বাদী হয়ে করবেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

দুদকের অভিযোগে বলা হয়, ড. শফিক আহমেদ সিদ্দিক মোট ১৭ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৬৪২ টাকার সম্পদ অর্জন করেছেন। এর বিপরীতে তার বৈধ আয় হিসেবে পাওয়া যায় ৯ কোটি ৩২ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা। বাকি ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা অবৈধভাবে অর্জিত বলে অভিযোগ করে দুদক।

অভিযোগে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিইউবিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে তিনি এই অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুদক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এ্যানির নির্বাচনী উঠান বৈঠকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা

শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ৮.৬৫ কোটি টাকার অবৈধ সম্পদ মামলায় দুদকের অনুমোদন

আপডেট সময় ১১:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫