ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল শপথগ্রহণ অনুষ্ঠানে জুবাইদার সাথে শাড়ি পরে জাইমা রহমান বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবেন না ১১ দলীয় জোট অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আমীর খসরু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপির এমপিরা: সালাহউদ্দিন সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু, পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার নতুন মন্ত্রিসভায় প্রায় ৪০ সদস্য, শেষ মুহূর্তে আলোচনায় যাদের নাম

বাউফলে পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুরকে মারধরের অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি- পটুয়াখালীর বাউফলে লাল মিয়া হাওলাদার(৬০) নামে এক ব্যাক্তিকে পুত্রবধূ কর্তৃক মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত গৃহবধূর নাম কুলসুম বেগম (৩২)। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠালবাগান সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লাল মিয়া হাওলাদারকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছেন।
এলাকাবাসীর অভিযোগ, পুত্রবধূ কুলসুম বেগম ও তার নাতি সিয়াম মিলে লাল মিয়া হাওলাদারকে মারধর করেন। ঘটনার পর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের ঘরের ভেতরে অবরুদ্ধ করে রাখে।

আহত লাল মিয়া হাওলাদারের স্ত্রী জানান, মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কুলসুম বেগম তার ছেলে সিয়ামকে ফোন করে ডেকে আনেন। পরে সিয়াম তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে এসে দাদাকে বেধড়ক মারধর করে।

তবে কুলসুম বেগম শ্বশুরকে মারধরের অভিযোগ অস্বীকার করে উল্টো তার ওপর হামলার অভিযোগ করেন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল

বাউফলে পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুরকে মারধরের অভিযোগ

আপডেট সময় ০৯:২৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬