ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

বাউফলে বিএনপির জনসভায় নেতাকর্মীদের ঢল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় কালাইয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াসউদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শহিদুল আলম তালুকদার।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন, বিএনপি নেত্রী সালমা আলম লিলি এবং কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু।

এছাড়াও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সায়মূল আহম্মেদ লেলিন, বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃশাহজাহান হাওলাদার,সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকনসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় কালাইয়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ মিছিল সহকারে অংশগ্রহণ করেন। মাঠজুড়ে বিপুল জনসমাগমে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা তাদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সংগঠিত করার আহ্বান জানান এবং জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

বাউফলে বিএনপির জনসভায় নেতাকর্মীদের ঢল

আপডেট সময় ০৮:৫৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬