ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবেন না ১১ দলীয় জোট অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আমীর খসরু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপির এমপিরা: সালাহউদ্দিন সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু, পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার নতুন মন্ত্রিসভায় প্রায় ৪০ সদস্য, শেষ মুহূর্তে আলোচনায় যাদের নাম নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী বিকেল ৪টায় মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

অবশেষে দুই দশক পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম নির্বাচনি জনসভা। এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্য মেনে সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি।

আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভার শুরুতে তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনের প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। জনসভায় যোগ দেয়ার আগে তিনি পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। নগরীর অলিগলি ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন।

জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে এখন চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। বিশাল মঞ্চ নির্মাণ ও সাউন্ড সিস্টেমের কাজ প্রায় শেষ পর্যায়ে। জনসভার শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠন নিবিড়ভাবে কাজ করছে। তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থল ও আশপাশের এলাকায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

এদিকে তারেক রহমানের মাজার জিয়ারত উপলক্ষে মাজার কর্তৃপক্ষও তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। তারেক রহমানের সিলেট আগমন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা ও প্রত্যাশা। পাশাপাশি জাতীয় রাজনীতিতেও কী প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর সবার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবেন না ১১ দলীয় জোট

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় ০৯:৪২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬