ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’ নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী স্পেনের এক ড্রয়ে উড়ে গেল ১২ কোটি টাকার বাজি মাঠে নামার আগেই আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি

জামায়াত নেতাকর্মীদের ওপর বেদনাদায়কভাবে হামলা চালিয়েছে বিএনপির লোকেরা: শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা গতকাল জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাঁদের আবদ্ধ করে রেখেছে। কোনো ব্যক্তি বা দলের কোনো মব সৃষ্টি করার এখতিয়ার নাই, আমরা এই নোংরা মবের নিন্দা জানাই। আমরা দেখতে চাই মব যেন এখানেই শেষ হয়। দেশের মানুষ এখন অনেক সচেতন, মব করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ।’

আজ বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মঙ্গলবার মিরপুরে আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘তারা গতকাল শুধু ভাইদের গায়ে নয়, আমাদের মা বোনদের গায়েও হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? তাদের ঘরে কি মা-বোন নেই? আমরা আর এ ধরনের নোংরা অবস্থা দেখতে চাই না।’

শফিকুর রহমান আরও বলেন, ‘সবাই জনগণের কাছে নিজের মত অঙ্গীকার ও কার্যক্রম নিয়ে যাবে, জনগণ তাদের অতীত বর্তমান চিন্তা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিবে। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট। আমরা ন্যায় ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চাই। আমি অনুরোধ করব, ৩০০ আসনের প্রার্থীদের অনুরোধ করব দয়া করে, মানুষকে স্বাধীনভাবে তাঁদের সিদ্ধান্ত নিতে দিন।’

নির্বাচন কমিশনের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আপনারা যে অঙ্গীকার নিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে, আপনাদের দায়িত্ব পালন করুন। সবার জন্য সমতল মাঠ দিতে হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক 

জামায়াত নেতাকর্মীদের ওপর বেদনাদায়কভাবে হামলা চালিয়েছে বিএনপির লোকেরা: শফিকুর রহমান

আপডেট সময় ০৪:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬