ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে

ঢাকায় ফ্ল্যাটসহ নগদ কোটি টাকা পাচ্ছে শহীদ ওসমান হাদির পরিবার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

এবার ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে এক কোটি টাকা দিচ্ছে সরকার। ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ারে’ এক হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবারটির জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার ফান্ড থেকে নগদ এক কোটি টাকাও দেওয়া হচ্ছে।

আজ বুধবার (২১ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাশেষে এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি জানান, হাদির পরিবারকে এক কোটি টাকা ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দেওয়া হবে ফ্ল্যাটের জন্য। ফ্ল্যাট কিনতে যা খরচ হবে, তারপর বাকি টাকা ফেরত আসবে। এছাড়া প্রধান উপদেষ্টার ফান্ড থেকে এক কোটি টাকা দেওয়া হচ্ছে হাদির পরিবারের জীবিকার জন্য।

এসময় অর্থ উপদেষ্টা জানান, সরকার সার, সয়াবিন ও কোস্টগার্ডের জন্য স্পিডবোট আমদানির সিদ্ধান্ত নিয়েছে। অর্থ বিভাগের সূত্রগুলো জানায়, শরিফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ মঙ্গলবার শরিফ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দিয়ে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

ঢাকায় ফ্ল্যাটসহ নগদ কোটি টাকা পাচ্ছে শহীদ ওসমান হাদির পরিবার

আপডেট সময় ০৫:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬