ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীর পরকীয়া, ফেসবুকে পোস্ট দিয়ে জীবন দিলেন ব্যবসায়ী চীন থেকে দেশে ফেরার পথেই তাইওয়ানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয় কোচ স্ক্যালোনির কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামে বাঁচছে ইরানের লাখ লাখ শিশু, বিস্ফোরক তথ্য প্রকাশ ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একইঃ ফজলুর রহমান ভারতে মসজিদকে মন্দির ঘোষণা আদালতের, নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে: ফজলুর রহমান আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন কারিনা: আসিফ মাহমুদ

স্বামী জাতীয় সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান। তিনি পরাজিত হলেও সংরক্ষিত নারী আসনে জামায়াত থেকে মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলু পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ৮৭৬ ভোট।

এদিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া সাবিকুন্নাহার মুন্নী বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও ময়মনসিংহ (মুক্তাগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এমপি প্রার্থী মতিউর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী।

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন। পরবর্তীতে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি নির্বাচিত হন। পরে দলটির মানবাধিকার ও আইনি সুরক্ষা কেন্দ্র (মাসুক)-এর নির্বাহী পরিচালক হন। এখানেই শেষ নয়। তিনি লইয়ার্স কাউন্সিল (মহিলা শাখা)-এর সেক্রেটারি, লিগ্যাল এইড বাংলাদেশের নির্বাহী সদস্য এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে ময়মনসিংহ জেলা জামায়াতের নীতিনির্ধারক পর্যায়ের নেতাকর্মীদের দাবি, বিগত আওয়ামী লীগ শাসনামলে দলের দুর্দিনে বিশেষ অবদান রাখায় জামায়াতের মনোনয়ন বোর্ড অ্যাডভোকেট মুন্নীতে আস্থা রেখেছেন এবং তাকে মনোনীত করেছেন। স্ত্রীর মনোনয়ন পাওয়া প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান জানান, বাংলাদেশ জামায়াত ইসলাম প্রার্থীর পরিচয় দেখে মনোনয়ন দেয় না। জামায়াত সবসময়ই ত‍্যাগী ও যোগ্যতা সম্পন্নদের মূল‍্যায়ন করে। এবারও তার ব‍্যতিক্রম হয়নি। দল তাকে (মুন্নী) পরিশ্রমী, ত‍্যাগী ও যোগ্যতা সম্পন্ন মনে করেছেন বলেই মনোনীত করেছেন।  

এ সময় সাবিকুন্নাহার মুন্নী বলেন, দল আমার ওপর আস্থা রেখেই আমাকে মনোনীত করেছে। আল্লাহ চাইলে, সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্য হয়ে এদেশের অবহেলিত নারী সমাজকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের জন‍্য নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করব।  

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর পরকীয়া, ফেসবুকে পোস্ট দিয়ে জীবন দিলেন ব্যবসায়ী

স্বামী জাতীয় সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

আপডেট সময় ১১:২০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬