ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প স্বপ্নে জীবিত দেখার দাবি: দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনা: মূল অভিযুক্ত গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

এবার রাজধানীর রামপুরায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় শিহাব হোসেন (১৯) নামে এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ১৯ মে রাত ১০টার দিকে রামপুরা থানাধীন বনশ্রী সিব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদনে শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের আলামত দেখতে পান তদন্ত কর্মকর্তারা।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিহাব হোসেন নামে এক ছাত্রের বিরুদ্ধে এর আগেও মাদ্রাসার আরও চার শিক্ষার্থীর সঙ্গে অস্বাভাবিক যৌনাচারের অভিযোগ ছিল। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯() ধারায় মামলা রুজু করে রামপুরা থানা পুলিশ।

পুলিশ আরও জানায়, আব্দুল্লাহ আত্মহত্যা করার আগেই শিহাব মাদ্রাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যায়। পরে রামপুরা থানার একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

এদিকে, গত ২০ মে নিহত আব্দুল্লাহর মা টুকু আরা খাতুন বাদী হয়ে শিহাব হোসেন ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনা: মূল অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট সময় ১১:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬