ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় দলে ফিরছেন সাকিব, খেলবেন ২০২৭ বিশ্বকাপেও! মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদিকে দাওয়াত দেওয়া হয়নি: উপদেষ্টা রিজওয়ানা হাসান পুরো রমজান মাস মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল জাতিকে বিভ্রান্ত করলে ছাড় নয়: ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক রহমানের সঙ্গে বসতে চান জয়: ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার একইসাথে সংসদ ও রাজপথে থাকবে ১১ দলীয় জোট: হামিদুর রহমান আযাদ সেই রিকশাচালকের কবর জিয়ারত করলেন জামায়াত আমির, নিলেন পরিবারের দায়িত্ব পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন নবনির্বাচিত এমপি

নতুন দায়িত্ব নেওয়া ইরানি ড্রোন কমান্ডারকেও মেরে ফেলল ইসরায়েল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ২৭৩৭ বার পড়া হয়েছে

এবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) জন্য আরও একটি দুঃসংবাদের দিন। শনিবার (২১ জুন) তাদের ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। প্রধান নিহতের পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরায়েলে ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী যান (ইউএভি) ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়েছে। খবর আলজাজিরার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিন পুর জোদখি নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছেন। এ কমান্ডার ইরানের দক্ষিণ-পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এর আগে ১৩ জুন আইআরজিসির ড্রোন বাহিনীর প্রধান কমান্ডার তাহার ফারকে হত্যা করেছে। জোদখি তখন থেকে কমান্ড অপারেশনের কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় দলে ফিরছেন সাকিব, খেলবেন ২০২৭ বিশ্বকাপেও!

নতুন দায়িত্ব নেওয়া ইরানি ড্রোন কমান্ডারকেও মেরে ফেলল ইসরায়েল

আপডেট সময় ০২:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫