ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন আধুনিক নগরায়ণে বদলে যাচ্ছে পবিত্র মক্কা এবার হরমুজ প্রণালি থেকে পিছু হটেছে মার্কিন যুদ্ধজাহাজ মেসির বিদায়, রোমেরোকে আর্জেন্টিনার নতুন অধিনায়ক ঘোষণা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সরকার: চিফ হুইপ সরকারের উদ্যোগে কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু জেলা হাসপাতালে ১০টি ও মেডিকেল কলেজে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী ধ্বংসস্তূপের মাঝেও স্বপ্ন, যা আছে তা দিয়েই রোবট বানাচ্ছে গাজার তরুণরা ভারত ফারাক্কা আটকালে আমরা তিস্তা আটকাব: স্বাস্থ্যমন্ত্রী নির্বাচনী ইশতেহারের ৭৩ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি: রাকসু ভিপি

গ্রেপ্তার এড়াতে সুড়ঙ্গে আত্মগোপন, ১৮ ঘণ্টার চেষ্টায় বিটিসিএল গ্রুপের সিইও আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৪২০ বার পড়া হয়েছে

এবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন।

এতে জানানো হয়, গ্রেপ্তার আবুল বাশার দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন, আসামি মুক্ত করার আশ্বাস, ভুয়া ব্যবসায় বিনিয়োগ এবং গাড়ি ও কোরবানির পশু কেনাবেচার নামে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আল আমিন হোসাইন বলেন, টানা ১৮ ঘণ্টার অভিযান শেষে শনিবার বেলা দেড়টার দিকে গুলশান–১ এলাকা থেকে প্রতারক মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির এই কর্মকর্তা জানান, গত বছরের ২৩ ডিসেম্বর গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে আবুল বাশারের বিরুদ্ধে গুলশান থানায় একটি প্রতারণা মামলা হয়।  তাকে বিভিন্ন সময়ে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি বারবার স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

আল আমিন হোসাইন বলেন, গুলশান থানার পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, বাশার গুলশান–১ এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তার এড়াতে তিনি বাসার ভেতরে থাকা একটি সুড়ঙ্গে আশ্রয় নিয়েছিলেন। পরে দীর্ঘ ১৮ ঘণ্টা চেষ্টার পর আজ দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে উল্লেখ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

গ্রেপ্তার এড়াতে সুড়ঙ্গে আত্মগোপন, ১৮ ঘণ্টার চেষ্টায় বিটিসিএল গ্রুপের সিইও আটক

আপডেট সময় ১০:৫৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬