ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কানাডার দাবানলের ধোঁ’য়া ঠে’কা’তে সীমান্তে ‘দেয়াল’ তোলার পরিকল্পনা ট্রাম্পের আবারও ইরানে ‘রেজিম চেঞ্জ’ চান নেতানিয়াহু যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও করলো বিক্ষুব্ধ জনতা বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন দেশের ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দেয়ার পরই ভারতের বড় সিদ্ধান্ত মোদির কাছে দুঃখ প্রকাশ করল ফেসবুক কর্তৃপক্ষ দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা ব্রাজিলে লাল কার্ড দেখানোয় রেফারিকে মাথা দিয়ে আঘাত, ভাঙল মুখের হাড়

গ্রেপ্তার এড়াতে সুড়ঙ্গে আত্মগোপন, ১৮ ঘণ্টার চেষ্টায় বিটিসিএল গ্রুপের সিইও আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৩৮৪ বার পড়া হয়েছে

এবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন।

এতে জানানো হয়, গ্রেপ্তার আবুল বাশার দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন, আসামি মুক্ত করার আশ্বাস, ভুয়া ব্যবসায় বিনিয়োগ এবং গাড়ি ও কোরবানির পশু কেনাবেচার নামে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আল আমিন হোসাইন বলেন, টানা ১৮ ঘণ্টার অভিযান শেষে শনিবার বেলা দেড়টার দিকে গুলশান১ এলাকা থেকে প্রতারক মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির এই কর্মকর্তা জানান, গত বছরের ২৩ ডিসেম্বর গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে আবুল বাশারের বিরুদ্ধে গুলশান থানায় একটি প্রতারণা মামলা হয়।  তাকে বিভিন্ন সময়ে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি বারবার স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

আল আমিন হোসাইন বলেন, গুলশান থানার পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, বাশার গুলশান১ এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তার এড়াতে তিনি বাসার ভেতরে থাকা একটি সুড়ঙ্গে আশ্রয় নিয়েছিলেন। পরে দীর্ঘ ১৮ ঘণ্টা চেষ্টার পর আজ দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে উল্লেখ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কানাডার দাবানলের ধোঁ’য়া ঠে’কা’তে সীমান্তে ‘দেয়াল’ তোলার পরিকল্পনা ট্রাম্পের

গ্রেপ্তার এড়াতে সুড়ঙ্গে আত্মগোপন, ১৮ ঘণ্টার চেষ্টায় বিটিসিএল গ্রুপের সিইও আটক

আপডেট সময় ১০:৫৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬